আমরা কে? (Who We Are)
LHF Seva Point কোনো সাধারণ ক্লিনিক বা হাসপাতাল নয়, এটি ভারত সরকারের নিবন্ধিত সেকশন-৮ এনজিও LIFE HELPOINT FOUNDATION (LHF)-এর একটি মানবিক ও জনকল্যাণমূলক স্বাস্থ্য উদ্যোগ।
আমাদের রয়েছে একটি ডেডিকেটেড HELP POINT Team, যারা দিনরাত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে চলেছে। মুর্শিদাবাদ ও বহরমপুরের মতো জায়গায় সঠিক তথ্যের অভাবে রোগীরা অনেক সময় দিশেহারা হয়ে পড়েন। আমরা সেই শূন্যস্থান পূরণ করতে কাজ করছি।
আমাদের টিম কী করে?
- সেরা ডাক্তার খুঁজে দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা।
- অপ্রয়োজনীয় মেডিকেল বিল বা টেস্ট কমানোর ক্ষেত্রে সঠিক গাইডেন্স দেওয়া।
- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে পার্টনারশিপ করে রোগীদের সাশ্রয়ী চিকিৎসা প্রদান করা।