রিফান্ড এবং ক্যান্সেলেশন পলিসি
মেম্বারশিপ সাবস্ক্রিপশন:
- LHF Seva Point-এর মাসিক (৪৯৯ টাকা) বা বার্ষিক (৪৯৯৯ টাকা) মেম্বারশিপ নেওয়ার পর, পেমেন্ট সফল হলে এবং ডিজিটাল আইডি কার্ড জেনারেট হয়ে গেলে সাধারণত কোনো রিফান্ড প্রদান করা হয় না।
- তবে পেমেন্ট হওয়ার পর যদি কোনো কারণে আমাদের সিস্টেম থেকে আপনার মেম্বারশিপ কার্ড জেনারেট না হয় এবং আপনি পরিষেবা বাতিল করতে চান, তবে ৫-৭ কর্মদিবসের মধ্যে আপনার মূল অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে।
সার্ভিস ক্যান্সেলেশন (ডাক্তার বুকিং ও ল্যাব টেস্ট):
- ডাক্তার বুকিং: যদি কোনো কারণে সংশ্লিষ্ট ডাক্তার চেম্বারে না বসেন বা আমাদের তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়, তবে বুকিংয়ের সম্পূর্ণ টাকা (যদি অগ্রিম দেওয়া থাকে) রিফান্ড করা হবে।
- হোম স্যাম্পল কালেকশন: স্যাম্পল কালেক্টর আপনার বাড়ি পৌঁছানোর আগে যদি আপনি টেস্ট বাতিল করেন, তবে রিফান্ড প্রযোজ্য হবে। কিন্তু স্যাম্পল কালেক্ট হওয়ার পর ক্যান্সেলেশন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়।
রিফান্ডের সময়সীমা:
যেকোনো অনুমোদিত রিফান্ড প্রসেস সম্পন্ন হতে ৫ থেকে ৭টি কর্মদিবস (Working Days) সময় লাগতে পারে।